বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টি নিষিদ্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ১৭৬)
X

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ দাবি জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রাশেদ খান বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে। গতকালের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

নুরের ওপর হামলা ন্যক্কারজনক, তদন্তে জুডিশিয়াল কমিটি: প্রেস সচিবনুরের ওপর হামলা ন্যক্কারজনক, তদন্তে জুডিশিয়াল কমিটি: প্রেস সচিব
শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ চার নেতা-কর্মী আহত হন। নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, এনসিপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। হামলার প্রতিবাদে শনিবার সমাবেশ আয়োজন করে গণঅধিকার পরিষদ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। রাশেদ খান বলেন, ‘গতকালের হামলায় লালশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। সে ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝