রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উত্তরায় জিএম কাদেরের বাসার নিরাপত্তায় বিপুল পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:১০ পিএম   (ভিজিট : ১৪৮)
X

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাসার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কের ৯ /এ সড়কের বাসার সামনে আজ শনিবার দুপুরের পর থেকে এ নিরাপত্তা জোরদার করা হয়। রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন দলের সভাপতি নুরুল হক নুর। এ সময় আরও বেশ কয়েকজন নেতা-কর্মীও আহত হন।

এই ঘটনার পরপরই ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ ও ‘উত্তরা ছাত্র জনতা’-এর ব্যানারে আজ বিকেলে বিএনএস সেন্টারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই সঙ্গে হামলাকারীদের শাস্তি, জাপা নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হয়।

জিএম কাদেরের বাসার সামনে অবস্থানরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিকেল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝