রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কমিশনকে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের আহ্বান মোহাম্মদ তাহেরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৮:১৫ পিএম   (ভিজিট : ১৬৫)
X

নির্বাচন কমিশনকে পিআর পদ্ধতিতে নির্বাচন সাজিয়ে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কারের আইনি ভিত্তি যেন না হয় সেজন্য তালবাহানা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
আক্ষেপ প্রকাশ করে ডাক্তার তাহের বলেন, ‘একাত্তরের স্বাধীনতা পেলেও অতীতে সুবিধাভোগী রাজনৈতিক নেতৃত্ব জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ৫ আগস্টের পর দেশের মানুষ নতুন রাজনৈতিক ধারা তৈরির স্বপ্ন দেখলেও শহীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজিত হলে অস্ত্রের ঝনঝনানি এবং জোরজবরদস্তি থাকবে না বলে মন্তব্য করেন তিনি।সংস্কার ছাড়া নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় ক্ষোভও প্রকাশ করেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝