রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৪:৪২ পিএম   (ভিজিট : ১২৩)
X

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরও কয়েকজনকে আটক করা হয়, যাদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ সাংবাদিকদের জানান, “এখন তাদের থানায় নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পরবর্তী সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।”

এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি উপস্থিত হননি।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, “সব দল-মতের মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রোগ্রাম শুরু হওয়ার পর লতিফ সিদ্দিকী আসেন। এর কিছুক্ষণ পরই ২০-২৫ জন যুবক হৈচৈ শুরু করে আমাদের ঘিরে ফেলে। তবে তারা কারও গায়ে হাত দেয়নি।”

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এডিসি হাফিজ আল আসাদের নেতৃত্বে পুলিশ লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে একটি ভ্যানে তোলে। এর আগে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে লতিফ সিদ্দিকী ও অন্যান্য উপস্থিত ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন এবং মিলনায়তনে প্রবেশ ঠেকানোর চেষ্টা করেন।

ঘটনাস্থলে একটি ভাঙা টেবিল পড়ে থাকতে দেখা যায়। অংশগ্রহণকারীদের সঙ্গে বাইরের কয়েকজনকেও সেখানে হৈচৈ করতে দেখা গেছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝