রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের যৌক্তিকতা নেই: হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:১৯ পিএম   (ভিজিট : ১১৯)
X

প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে পুলিশের বলপ্রয়োগের নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (বুধবার, ২৭ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘আমি আজ বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে বলপ্রয়োগের কোনো যৌক্তিকতা নেই।’

এর আগে, দুপুর দেড়টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদের পথ রোধ করে।

শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাতাসে টিয়ার শেলের গন্ধ ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।

ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ শক্তি প্রয়োগ করেছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝