রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারীদের স্লাটশেমিংয়ের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১৩৩)
X

নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, তার শরীর, সম্পর্ক বা ব্যক্তিগত জীবনকে টেনে এনে স্লাটশেমিংয়ের অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘এ ধরনের কুরুচিপূর্ণ আক্রমণ আসলে পুরুষতান্ত্রিক ঘৃণার নোংরা প্রকাশ।’

আজ (সোমবার, ২৫ আগস্ট) হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নারীদের প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি লিখেছেন, নারীর রাজনৈতিক পরিচয় বিএনপি, এনসিপি, বামপন্থি, ডানপন্থি কিংবা দলবিহীন—যাই হোক না কেন, তার ব্যক্তিগত জীবন, পোশাক বা সম্পর্ক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কোনো অধিকার কারও নেই। এটি রাজনীতি নয়, বরং পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে ভয়ঙ্কর প্রকাশ।

হাসনাত বলেন, ‘ভয়ঙ্কর বিষয় হলো, এ ধরনের ঘৃণার চর্চা অনেক সময় প্রগতিশীলতার মুখোশ পরা লোকদের হাত থেকেই আসে। তারা একদিকে নারীর অধিকারের কথা বলেন, আর অন্যদিকে কোনো নারী তাদের রাজনৈতিক মতের বাইরে গেলেই তার চরিত্রে আঘাত হানেন।’

তিনি আরও উল্লেখ করেন, রুমিন ফারহানা, তাসনিম জারা, সামান্থা, উমামা, তাজনুভা কিংবা মানসুরা—কেউই এই ঘৃণ্য ট্র্যাডিশনের বাইরে নন। কোনো দল বা মতের পক্ষে থাকলে স্লাটশেমিংকে হালকা করে দেখা এবং বিপক্ষে থাকলে উৎসাহ দেয়া—এই দ্বিচারিতা রাজনীতিকে কুরুচিপূর্ণ করার পাশাপাশি নারীবিদ্বেষকেও স্বাভাবিক করে তুলছে।

নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি নিজে শ্রেণীঘৃণার শিকার হলেও, রুমিন ফারহানাসহ যেকোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি। এ লড়াই শুধু প্রতিক্রিয়া নয়, বরং জরুরি রাজনৈতিক সংগ্রাম, যা দল, মত, পরিচয় নির্বিশেষে অব্যাহত রাখতে হবে।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝