রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিআর না হলে নির্বাচনে অংশ নয়, এমন বলার সময় আসেনি: জামায়াত নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১৬২)
X

পিআর না হলে জামায়াত নির্বাচনে যাবে কি না, তা এখনও বলার সময় হয়নি বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তবে শর্ত ও দাবি নিশ্চিত না হলে নির্বাচনে অংশ নিতে দ্বিমতের ইঙ্গিত দিয়ে রাখলেন এ জামায়াত নেতা।

আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো জামায়াত দিয়েছে সেগুলো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে সরকারকে। জনগণ চাইলে পিআর পদ্ধতিতে সরকারকে যেতেই হবে।’

এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলেও মন্তব্য করেন জামায়াতের এ নেতা।প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে ইসির সীমানা পুনর্নিধারণ নিয়ে বেশকিছু আসনে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হলেও বিশ্বের জন্য নতুন নয়। বাংলাদেশে রাজনৈতিক সংকটের অন্যতম কারণ নির্বাচন। এই সংকট উত্তরণের সর্বোচ্চ পন্থা পিআর।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝