রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী নেতা সাবেক এমপি অপু গ্রেপ্তার
ডেস্ক নিউজ
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:২৫ পিএম  আপডেট: ১৮.০৮.২০২৫ ৬:২৮ পিএম  (ভিজিট : ১১৭)
X

ফ্যাসিস্ট সরকারের ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।   রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট থেকে শফিকুল ইসলাম অপু পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ ও জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগের মামলা রয়েছে। এছাড়া, গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাও তার বিরুদ্ধে রয়েছে। এইসব মামলার ভিত্তিতে গোয়েন্দা তথ্যের আলোকে তাকে গ্রেপ্তার করা হয়।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন শফিকুল ইসলাম অপু। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন।  

২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক অপুকে জেলা আওয়ামী লীগের সভাপতির শূন্য পদে মনোনয়ন দেয়া হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝