রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ৭:৪১ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৫ ৭:৪৫ পিএম  (ভিজিট : ৯০)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন ।

আজ রোববার (১৭ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠকে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরইমধ্যে সিইসির কাছে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে।

সিইসিও বলেছেন, ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচনের দিন থেকে প্রায় দুই মাস আগে (ডিসেম্বরের প্রথমার্ধে) তফসিল ঘোষণা করা হবে। 

ভোটের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নসূচি তুলে ধরে শিগগির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথাও রয়েছে ইসির। এমন পরিস্থিতির মধ্যে বিএনপি প্রতিনিধি দল গেল সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা সময় চেয়েছিলাম, সিইসি সময় দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানবো আমরা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝