রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তদন্ত করতে দুদককে লিগ্যাল নোটিশ
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে টাকা-ফ্ল্যাট নেয়ার অভিযোগ,
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:০০ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৫ ৫:০৩ পিএম  (ভিজিট : ৯১)
X

বঙ্গবন্ধু শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে নগদ টাকা ও ফ্ল্যাট নেয়ার অভিযোগ তদন্ত করতে আইনী পদক্ষেপ গ্রহণ করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে দিয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পদ বাগিয়েছিলেন জাবেদ পাটোয়ারী। শুধু তাই নয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের বিনিময়ে জাবেদ পাটোয়ারীর দলের ১২৩ সদস্যকে একটি করে ফ্ল্যাট এবং ১ কোটি টাকা করে দিয়েছেন। 

 আজ রোববার (১৭ আগস্ট) অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব জানান, নোটিশ পাওয়ার পর কোনো ব্যবস্থা না নিলে এ বিষয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে।

প্রতিবেদনের দেওয়া সূত্র বলছে, পুলিশের বিশেষ শাখার (এসবি) একাধিক নথিতে দেখা যায় বইটি লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি দল। এসবির প্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে বইটি লেখেন তিনি এবং তার দল। এর ফলে ২০১৮ সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে।
 
এদিকে, আত্মজীবনী বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করেছেন তাদের প্রত্যেকে পান রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুরে কোটি টাকা মূল্যের একটি করে ফ্ল্যাট এবং নগদ ১ কোটি টাকা। এর সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।


আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝