রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনগণ বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ: ফয়জুল করীম
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১২:১২ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৫ ১২:১৫ পিএম  (ভিজিট : ৮৫)
X

রাজধানীসহ সারাদেশে জনগণের কাছে বিএনপি চাঁদাবাজের দল হিসেবে চিহ্নিত হয়েছে বলে  মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) । 

তিনি বলেন, চাঁদার জন্য খুন করছে। চাঁদা না দেওয়ায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে। তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেয়। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে। তিনি আরও বলেন, বিএনপি নেতারা দম্ভকরে অভিযোগ তুলছেন আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে, আমি বলি তাদের বিরুদ্ধে আরও বেশি মামলা দেয়া উচিত ছিল।

গত ১৪ আগস্ট বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সারাদেশে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সারাদেশে খুন, লুণ্ঠন, চাঁদাবাজি বন্ধ, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে এই গণ-সমাবেশ হয়।

তিনি বলেন, আজ ছাত্রদল, ছাত্রদলের নেতাকর্মীকে হত্যা করছে। ওরা টর্চার সেল গঠন করেছে। সেখানে নির্যাতন করা হচ্ছে।  ছাত্রদল, যুবদলের নেতাকে হত্যা করছে। পাথর দিয়ে মারছে। বিএনপির লোকজন বিএনপিকে হত্যা করছে। এক বিএনপি নেতা থানার ওসিকে হুমকি দিয়ে বলছে, তাদের কথা শুনে কাজ করতে হবে। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। বিএনপি লোকজন চাঁদা না পেলে লোকজনকে হত্যা করছে। ভোলায় বিএনপি নেতা চাঁদা না পেয়ে স্বামীর সামেনে স্ত্রীকে ধর্ষণ করেছে। বিএনপিও টর্চার সেল গঠন করেছে। ক্ষমতায় না যেতেই তাদের এই অবস্থা, ক্ষমতায় গেলে এরা কি করবে বুঝে নেন।

এ সময় তিনি আগামী নির্বাচনে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের জন্য ইমলামী অন্দোলেনের ৫ প্রার্থীর পরিচয় করিয়ে দেন। ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমীর সভাপতিত্বে এবং মুফতি ওয়ালি উল্লাহ এবং ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আইানজীবী ফোরামের কেন্দ্রী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক মোর্শেদ, ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা আব্দুল কাইয়ূম, ইসলামী ঐক্যজোটের সম্পাদক আবু সায়েম এবং জেলা জামায়াতে ইসলামীর সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝