রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুলশানের ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কি না, স্পষ্ট করা দরকার: সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৫:৩২ পিএম   (ভিজিট : ২৮৩)
X

গুলশানের ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কি না, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গুলশানকাণ্ডে উপদেষ্টাদের কেউ জড়িত কি না, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার। যদি এ ঘটনার তদন্ত না হয়, উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। এ বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত।’

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে।’

প্রসঙ্গত, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে একজন উপদেষ্টার সঙ্গে ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন অপু।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝