বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে এনসিপি চাঁদা তোলে নাই : ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:১২ পিএম   (ভিজিট : ২০৪)
X

এমন কোনো বড় মাপের ব্যবসায়িক অফিস ঢাকা শহরে নাই যেখান থেকে এনসিপি চাঁদা তোলে নাই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘রাজনীতি অনেক বড় মাপের জিনিস। এখানে অনেক বড় পরিধিতে কাজ করতে হয়। এই বড় পরিধিতে কাজ করার জন্য অনুদানেরও প্রয়োজন হয়।

কিন্তু অনুদান আপনাকে কে দেবে? কেন দেবে?’ সম্প্রতি একটি গণমাধ্যমে  তিনি এসব কথা বলেন।ববি হাজ্জাজ বলেন, ‘আমার কথা যদি বলি— আমার দল গত ৮ বছর ধরে আর আমি রাজনীতিতে গত ১৫ বছর ধরে, আমরা কষ্ট করে যাচ্ছি। এই কষ্ট আমাদের বন্ধুরা আত্মীয়স্বজনরা অনেকে দেখেছেন, দেখে দলে জয়েন করেছেন। যারা জয়েন করেছেন তারা দলে কন্ট্রিবিউট করে অনুদান দেয়।

অনেকেই যারা ইনাদেরকে সাপোর্ট করেন তারাও ছোটখাট অনুদান দেয়।’ববি বলেন, ‘আজকে আপনি নতুন রাজনীতিতে এসেছেন আপনাকে খুব বেশি লোকজন অনুদান দেবে না। তখন আপনার অসৎ উপায়ে যেতে হবে। অসৎ উপায়ে যাওয়ার দরকার নেই, যদি আপনি রাতারাতি ক্ষমতায় যেতে না চান।

আপনি আস্তে আস্তে বাড়বেন।’ ববি আরো বলেন, ‘আজকে আমার দল যেই জায়গায় পৌঁছেছে, আজকে থেকে আট বছর আগে যদি এক্সাক্টলি ওই জায়গায় থাকতে চাইতাম তাহলে আমারও অসৎ উপায়ে অনুদান নিতে হতো। ওই অসৎ উপায়ে অনুদান নেওয়াটাকে আমরা বলি চাঁদা তোলা।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝