রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:৫২ পিএম   (ভিজিট : ১৮৮)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনের প্রার্থী বাছাইয়ের তৃতীয় ও শেষ ধাপের সাক্ষাৎকার সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা ও সিলেটসহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একান্ত সাক্ষাতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রার্থীদের আসনের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও স্থানীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রতিটি আসনের জন্য একজন করে প্রার্থী চূড়ান্ত করা হয়।

ইতোমধ্যে দুই ধাপের সাক্ষাৎকার শেষ হওয়ায় সব মিলিয়ে তিনশ’ আসনের প্রার্থী তালিকা দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। 

তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার আমাদের অগ্রাধিকার। আমরা পিআর পদ্ধতিতে উভয়কক্ষে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছি এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট থাকব।’

দেশের নির্বাচনকে সহিংসতামুক্ত ও সুষ্ঠু করার জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি নির্বাচন কমিশন ও সরকারকে এই বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝