বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সুষ্ঠু নির্বাচন হবে এমন বিশ্বাস এখনও জনমনে তৈরি হয়নি: নায়েবে আমির তাহের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৫০)
X

দেশে বিশ্বাস যোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে এমন বিশ্বাস এখনও জনমনে তৈরি হয়নি। তাই এই শঙ্কা দূর করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

 রোববার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এসব পর্যবেক্ষণ জানান তিনি।

ডা. তাহের বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন নিয়ে জামায়াতের মৌলিক আপত্তি নেই তবে পর্যবেক্ষণ আছে। দেশে বিশ্বাস যোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে এমন বিশ্বাস এখনও জনমনে তৈরি হয় নাই তাই এই শঙ্কা দূর করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের পূর্বশর্ত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’। আর কোন অস্বচ্ছ নির্বাচন দেখার মানুষিকতা দেশের মানুষের নেই। ব্যর্থয় হলেই দেশের মানুষ আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। 

তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণঅভ্যুত্থানে জড়িত অপরাধীদের বিচার দৃশ্যমান করতে হবে। মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। তা না হলে অতীত আর বর্তমানের মধ্যে কোন পার্থক্য থাকবে না।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝