রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ড্যাব জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক
বিদেশে গিয়ে অনেকে আক্ষেপ করেন, বাংলাদেশটা যদি এমন হতো : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৩:২২ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৫ ৩:২৬ পিএম  (ভিজিট : ১৩৭)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিদেশে গিয়ে অনেকে মনে মনে ভাবেন এবং আক্ষেপ করতে থাকেন ইশ, বাংলাদেশটা যদি এমন হতো। তবে দেশের মানুষের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। এই কাজটা  কোনো একক রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সম্ভব নয়। দেশের সব মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনিএসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে পারি, যে দেশগুলোকে ভালো হিসেবে তুলনা করি বা ভালো হিসেবে বলি, উন্নত দেশ হিসেবে বলি। আমাদের আশপাশেও কয়েকটি ভালো ভালো দেশ আছে। আপনারা যখন সেখানে কাজে কাজে গিয়েছেন, একটি হলেও ছোট্ট দীর্ঘশ্বাস ফেলেছেন, ইশ। যখন সে দেশের রাস্তায় নেমেছেন, এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন, কোথাও গিয়েছেন, আশপাশ দেখে ভেবেছেন- ইশ, বাংলাদেশটা যদি এমন করা যেত। এই চিন্তাটা আপনাদের প্রত্যেকের মাথায় এসেছে। তবে শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সেটি সম্ভব নয়। 

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ আমাদের সবার। তাই দেশকে গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রত্যেকে যদি একটু করে অবদান রাখে, তবেই দেশ অনেক দূর এগিয়ে যাবে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যে ৩১ দফা দিয়েছি, তা শুধু একটি রাজনৈতিক দল কিংবা সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। যারা সরকারে থাকবেন, তাদের সহযোগিতা করতে হবে এবং দিকনির্দেশনা দিতে হবে। তবে দেশের সার্বিক পরিস্থিতি রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝