রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টিএসসিতে সাকা. নিজামী.মুজাহিদ ও সাঈদীদের ছবি আপত্তি ছাত্রদলের নাছিরের
ডেস্ক নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০:১৭ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৫ ১০:২২ পিএম  (ভিজিট : ৬৭)
X

স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে  সাজানোর অভিযোগের ভিত্তিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক এমপি/ মন্ত্রী সালাহ উদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সাবেক আমীর ও বিএনপি সরকারের সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক এমপি আল্লাহমা দেলওয়ার হোসাইন সাঈদী, জামায়াতের কেন্দ্রিয় নেতা আবদুল কাদের মোল্রা, মোহাম্মদ কামারুজ্জামান ও মীর কাসেম আলীসহ রাজনৈতিক নেতাদের দীর্ঘদিন কারাগারে আটকে রাখেন।  এরমধ্যে সাবেক এমপি আল্লাহমা দেলওয়ার হোসাইন সাঈদীকে ছাড়া বাকীদের ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করা হয়।  আর  আল্লাহমা দেলওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসার নামে হাসপাতালে কৌশলে হত্যার অভিযোগ আনেন জামায়াতের নেতারা।

টিএসসিতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) ইসলামী ছাত্রশিবির  আলোচিত এসব জাতীয় রাজনৈতিক নেতাদের স্মরনে ছবি সম্বলিত  ব্যানার ও ফ্যাস্টুন টানিয়েছেন।

কিন্ত বাংলাদেশ জাতীযতাবাদী  ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ মঙ্গলবার  রাতে তার এক ফেসবুক পোস্টে  জাতীয় নেতাদের ছবি টানানোর তীব্র প্রতিবাদ এবং নানা মন্তব্য করেন। তিনি  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নাছির লিখেন, ‘ছাত্রশিবির হচ্ছে একাত্তরের গণহত্যাকারী ছাত্রসংঘ ও আল-বদর বাহিনীর উত্তরসূরি।  অতীতে শিবির একজন আলবদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল। তাদের দলীয় প্রকাশনাতেও তারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর মন্তব্য ছাপিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর ও প্রক্টর শিবিরকে প্রশ্রয় দিচ্ছে। প্রশাসনের প্রশ্রয় পেয়ে তারা টিএসসিতে এতবড় কাজ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করেছে। দেশের সব নাগরিকের অনুভূতিতে আঘাত করেছে। শিবিরের এই আয়োজনের দায় ভিসি-প্রক্টর এড়াতে পারেন না।’

তিনি বলেন, এছাড়াও তোফাজ্জল হত্যাকাণ্ড, সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনার গ্রাফিতি মোছাসহ নানাবিধ ঘটনায় ভিসি ও প্রক্টরের অদক্ষতা, নিষ্ক্রিয়তা এবং মব ও গুপ্ত সংগঠনের পৃষ্ঠপোষকতা প্রমাণিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে হতাশ এবং বিক্ষুব্ধ।

প্রক্টরের জবাবদিহিতার দাবি জানিয়ে নাছির বলেন, বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংগঠনের কর্মসূচির জন্য প্রক্টরের অনুমতি গ্রহণ করতে হয়। পুরো কর্মসূচির বিষয়বস্তু পর্যালোচনা করে প্রক্টর অনুমতি দেন।  আজকের ঘটনা থেকে স্পষ্ট যে প্রক্টরের অনুমতি, সম্মতি ও পৃষ্ঠপোষকতায় শিবির টিএসসিতে স্বাধীনতা বিরোধী রাজাকার, আল বদর বাহিনীর ছবি টানিয়েছে। প্রক্টরকে এই ঘটনার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝