রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাচ্ছে এনসিপির প্রতিনিধিদল
ডেস্ক নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৩:৫৪ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৫ ৩:৫৫ পিএম  (ভিজিট : ৭১)
X

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।  আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে এনসিপির এক শীর্ষ নেতা  বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন।
এনসিপির ওই শীর্ষ নেতা বলেন, ‘আমাদের তিনজনের একটি প্রতিনিধিদল জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে যোগ দেবেন। দল তিনজন প্রতিনিধি ঠিক করেছে। এর মধ্যে একজন আবার অনুপস্থিত। এজন্য একটু কনফিউশন আছে। তবে আমাদের প্রতিনিধি যাবে।’

এনসিপির প্রতিনিধিদলে কে কে আছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দলটির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝