রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টকে রাজনীতিতে ফেরার সুযোগ না দেওয়ার শপথ নিতে হবে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৫:১৫ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ফ্যাসিস্ট শেখ হাসিনা পাশের দেশ ভারতে বসে নানা হুমকি-ধামকি দিচ্ছেন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট যেন আর দেশে ফিরে রাজনীতি করার সুযোগ না পায় সে ব্যাপারে সবাইকে শপথ নিতে হবে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের ‘ছাত্রসমাবেশে’ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা তাদের লোকজন নিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে বসে তারা দেশের মধ্যে যড়যন্ত্র করছে। তাদের সেসব যড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

এ সময় মির্জা ফখরুল বলেন, শুধু ৩৬ দিন নয়, ছাত্র-জনতা ১৫ বছর প্রাণ দিয়েছে। তাদের এই প্রাণ বিসর্জনের উদ্দেশ্য একটাই সুন্দর বাংলাদেশ গড়া।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মধ্যে বর্তমানে বিভক্তি সৃষ্টির নানা চেষ্টা হচ্ছে। যে কারণে ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা আর কোনোদিনই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না। শপথ নিতে হবে কারো কাছে কোনোদিন মাথা নত করব না। আমরা নিজেরাই নিজেদের স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলব। 

সূচনা বক্তব্যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদল সবসময় শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়।

রাকিব বলেন, আমরা জীবন বাজি রেখে বিগত সময়গুলোতে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়েছি। আমাদের নেতাকর্মীরা জেল-জুলুম নির্যাতন-গুম-খুনের শিকার হয়েছে। আজ এখানে আমরা জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমবেত হয়েছি।

ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে মহাসচিব ছাড়াও সমাবেশে উপস্থিত হয়েছেন–বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের সাবেক নেতারা।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝