সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগে অবরোধকারীদের সরিয়ে দিয়েছে জুলাই যোদ্ধাদের অপর গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৮:৩৮ পিএম  আপডেট: ০১.০৮.২০২৫ ৮:৪২ পিএম  (ভিজিট : ১০৯)
X

অবশেষে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা জুলাই যোদ্ধাদের ছত্রভঙ্গ করে দিয়েছে জুলাই যোদ্ধাদের আরেকটি দল। আজ শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুলাই অভ্যুত্থানে আহতদের একটি দল পিজি হাসপাতাল থেকে এসে শাহবাগ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশকেও ছত্রভঙ্গ করতে বেশ তৎপর দেখা যায়।

শাহবাগ অবরোধকারীদের একজন মো. ইয়াছিন বলেন, আমার পিঠে পুলিশ পিটিয়েছে। পিজি হাসপাতাল থেকে একদল এসে আমাদের ওপর হামলা করে আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আহত থাকলেও অধিকাংশ বাইরের, যারা আমাদের আন্দোলনকে সফল হতে দিতে চায় না।

আব্দুর রহমান নামে আরেকজন বলেন, আমরা ফুটপাথ ছেড়ে দিয়েছি। সন্ধ্যার পর রাস্তা ছেড়ে দিয়ে শুধু অবস্থান কার্যক্রম চালিয়ে যেতাম। কিন্তু কিছু না বলে তারা হামলা করে আমাদের ওপর। আমাদের জুলাই আহত এক বোনের হাত ভেঙে গেছে লাঠির আঘাতে।

আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, আমাদের ওপর পুলিশ আর আহতদের আরেকটি দল একসঙ্গে হামলা করেছে। আমাদের দুইজন এখন হাসপাতালে ভর্তি। অনেকে আহত। আমরা রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছি এখন। পরবর্তীতে আমাদের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আন্দোলনকারীরা তিনদিকের রাস্তা বন্ধ করে আন্দোলন করছিল। বিভিন্ন হাসপাতালে জুলাইয়ের আহত যারা চিকিৎসা নিচ্ছে তারা জনভোগান্তির কথা বলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখানে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝