রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিআর পদ্ধতিতে নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা আসেনি: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৫:০২ পিএম  আপডেট: ০১.০৮.২০২৫ ৫:০৪ পিএম  (ভিজিট : ৯৪)
X

পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও সুস্পষ্ট ঘোষণা পাননি বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের সার্বভৌম ইচ্ছার ওপরে কোনও আইন নেই। সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের খসড়া সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। সেখানে যেসব সুপারিশ সবাই গ্রহণ করেছে, সেই সুপারিশগুলো একত্রিত করে জুলাই সনদ প্রণীত হবে।

আজ শুক্রবার (১ আগস্ট) সকালে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলামে মরহুম মওলানা শাহ আহমদ শফীর (আল্লামা শফী) কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির এই সদস্য বলেন, জুলাই সনদ এখনও সাক্ষরিত হয়নি। তবে এটা বাস্তবায়ন হবে সবার অভিমতের ভিত্তিতে। আমরা ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। আশা করি সবাই ঐকমতের ভিত্তিতে রাষ্ট্রগঠন প্রক্রিয়ায় সবাই একমত হবে।  এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝