সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
এ জন্মে আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব না: দেব
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৮:৩১ পিএম   (ভিজিট : ২৬০)
X

টলিউডের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন এবং অফস্ক্রিন জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। বাস্তবের প্রেম ভেঙে যাওয়ার পর দীর্ঘ ৯ বছর তারা একসঙ্গে কাজ করেননি। 

তবে ভক্তদের জন্য সুখবর—এতদিনের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি, সিনেমা ‘ধূমকেতু’ নিয়ে, যা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ আগস্ট।

দীর্ঘ এই ব্যবধানের পর তাদের একসঙ্গে ফিরে আসা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। পুরনো সম্পর্কের আবেগ, অপূর্ণ কথাবার্তা, এবং ভক্তদের স্মৃতিময় ভালোবাসা ঘিরে বারবার সামনে আসছে দেব-শুভশ্রীর প্রসঙ্গ।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম ‘ট্রাইব টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘আমি ওই রকম জায়গায় যেতামই না, যেখানে জানতাম শুভশ্রী থাকবে, বা শুভশ্রীর সঙ্গে দেখা হবে। যদি এটা আমার শুভশ্রীর সঙ্গে শেষ সিনেমা হয়, তবে আমি চাই আমাদেরকে দর্শকরা যেভাবে দেখে এসেছেন বা ভালোবাসা দিয়ে এসেছেন, তার থেকে বেশি যেন ভালোবাসা দেন। এটা সত্যি যে, এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব, অনস্ক্রিন জুটি হিসেবে।’

দেব আরও বলেন, ‘একটা প্রজন্ম আমাদের জুটিকে নিয়ে বড় হয়েছে। আজ তাদের অনেকেই হয়তো বিদেশে চাকরি করছে। আমি যখন লন্ডনে শুট করছিলাম, সেখানেও অনেক বাঙালি বলছিল, ‘ধূমকেতু লন্ডনে দেখতে চাই।’ আমি জিজ্ঞেস করলাম, কে কোথায় থাকেন। কেউ বললেন ঢাকা, কেউ মেদিনীপুর। তারা জানালেন, আমরা দেব-শুভশ্রীর ভক্ত হিসেবে সিনেমা দেখতাম।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝