রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বুড়িগঙ্গায় বছরে দুইবার মেয়র-ডিসিদের গোসল বাধ্যতামূলক করার প্রস্তাব জামায়াত নেতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৯:১৬ পিএম   (ভিজিট : ১৫৯)
X

রাজধানী ঢাকার নদী ও খালগুলোর দূষণ রোধে ব্যতিক্রমী এক প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

তিনি বলেছেন, আমরা ঢাকার চারটি নদী, বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে চাইলে মেয়র ও রাজনীতিবিদদের নেতৃত্বে বছরে অন্তত দুইবার এ নদীতে গোসল করতে হবে। মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে যদি বছরে দুইবার নদীতে গোসল করেন, তাহলে মানুষ তা দেখে উৎসাহিত হবে এবং ইনশাআল্লাহ নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে। 

শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, সরকার আসে, সরকার যায়। কিন্তু, নদীর দূষণ কমে না; বরং দিন দিন বাড়ছে। তাই আমাদের এখনই উদ্যোগ নিতে হবে। 

তিনি বলেন, ইউরোপ বা চীনের নদীগুলো এত পরিষ্কার কেন? কারণ সেখানে রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সবার অংশগ্রহণে নদীতে গোসল হয়। যদি নদীর পানি পরিষ্কার না থাকে, তাহলে মেয়র থাকতে পারে না। অথচ, আমরা আমাদের নদীগুলোকে নিজের হাতেই ধ্বংস করে ফেলছি।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ক্ষমতা বা দায়িত্ব পাওয়ার আগে প্রমাণ করতে হবে, আমি সেটা পাওয়ার যোগ্য কি না।পরিবেশ রক্ষায় গাছ লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। জামায়াতের এ নেতা বলেন, আমরা যদি ১৬-১৭ কোটি মানুষ নিজেদের বাড়ির আশপাশে গাছ লাগাই, তাহলে দেশে আর কোনো গাছের অভাব থাকবে না। যেখানে আমাদের প্রয়োজন ২৫ শতাংশ বনভূমি, সেখানে রয়েছে মাত্র ৯ শতাংশ। তার মানে, আমরাই পরিবেশ ধ্বংস করছি। সরকারের পাশাপাশি জনগণকেও পরিবেশ ও নদ-নদী রক্ষায় সক্রিয় হতে হবে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝