রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে : জামায়াত আমীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:৪৭ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৫ ৬:৫৩ পিএম  (ভিজিট : ১৪২)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান  বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে গতবছর ছাত্র জনতার গণআন্দোলনের একপর্যায়ে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ’ হওয়া প্রত্যেক ব্যক্তির পরিবারের সদস্যদের থেকে উপযুক্ত বিবেচনায় সম্মানের জায়গায় পুনর্বাসিত করতে ও চাকরি দিতে হবে। তিনি সরকারের কাছে এই আহ্বান জানিয়েছেন । 

আজ শনিবার  (২৬ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ৩৬ জুলাই বিপ্লবের বীর শহীদদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় জামায়াতের আমির এ আহ্বান জানান। স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি ও ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশ।
শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আহ্বান জানালেও এটাকে কোটা বলতে চাইছেন না শফিকুর রহমান।

 তিনি বলেন, ‘এটার নাম কোটা নয়। কোটা হচ্ছে যুগ যুগ ধরে চৌদ্দগোষ্ঠীর কপালে যেটা ঝুলায়ে দেওয়া হয়, ওইটার নাম কোটা। এটি তাঁরা আমাদের কাছে চাননি। আমাদের কর্তব্য, তাঁদের হাতে এটি তুলে দিতে হবে।’জামায়াতের আমীর বলেন, শহীদ হওয়া ব্যক্তিদের ৭০ শতাংশই ছিলেন নিম্ন আয়ের মানুষ। তবু জাতির জন্য জীবন দিতে তাঁরা দ্বিধাবোধ করেননি। এখন তাঁদের পরিবারের দায়িত্ব দেশবাসীকে বিশেষ করে সরকারকে নিতে হবে। তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যরা কারও কাছে ভিক্ষা চান না। তাঁরা সম্মানের সঙ্গে বাঁচতে চান।

শফিকুর রহমান বলেন, শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদের দাবি জানিয়েছেন। এটা তো শুধু তাঁদের নয়, দেশের ১৮ কোটি জনগণের মুক্তির সনদ। এই সনদ করার দায়িত্ব দেশের রাজনৈতিক দলগুলোর উল্লেখ করে তিনি বলেন, ঐকমত্য কমিশনে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হচ্ছে। অথচ অগ্রাধিকার পড়ে আছে পেছনে। রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ করে জামায়াতের আমির বলেন, জুলাইয়ে শহীদেরা জীবন না দিলে, তাঁদের থাকতে হতো কেরানীগঞ্জ বা কাশিমপুর কারাগারে। তাই সবকিছু বন্ধ রেখে আগে জুলাই সনদ করতে হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝