রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, নিহত ৪
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:২৩ পিএম   (ভিজিট : ১৩৯)
X

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়ি এলাকায় প্রতিদ্বন্দ্বী দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সশস্ত্র শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’-এর প্রায় ৪০-৪৫ জন সদস্য বিপ্লব চাকমার নেতৃত্বে সেখানে অবস্থান নেয়। অন্যদিকে, জেএসএস (মূল)-এর সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের একটি গ্রুপ ওই এলাকায় প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় শুরু হয়।

এই সংঘর্ষে ইউপিডিএফ-এর চার সদস্য নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া গণমাধ্যমকে জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে এলাকাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝