রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো আলোচনা প্রয়োজন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:০২ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৫ ৫:০৬ পিএম  (ভিজিট : ৭৮)
X

‘বর্তমান রাষ্ট্র কাঠামো ও অর্থনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।তিনি বলেন, তবে সেটি একদিনে সম্ভব নয়, এর জন্য সময় দরকার। সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে।’ আজ শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছরে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। রাজনৈতিক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়েছে। জবাবদিহিতা না থাকায় লুটপাট হয়েছে চরমভাবে। গণতন্ত্রকে সঠিকভাবে চলতে দিতে হবে। পাশাপাশি সবক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে। ’

বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই যৌক্তিকভাবে নির্বাচন চায়।’ কিছু রাজনৈতিক দলের প্রস্তাবিত পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘সাধারণ মানুষ পিআর কী, তা জানে না। এদেশের মানুষ চায় তাদের একজন নেতা হবে, যাকে কাছে পাবে। পিআর পদ্ধতিতে সেটা কোনোভাবেই সম্ভব নয়।’ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ দেশের জন্য সম্ভাব্য নেতিবাচক হিসেবে মনে করেন মির্জা ফখরুল। বলেন, ট্রাম্পের ট্যারিফ আমাদেরকে বড় ধরণের বিপদে ফেলতে যাচ্ছে। এ থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষভাবে আলোচনা করা প্রয়োজন রয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝