রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্মী সামলাতে না পারা দলের কাছে জনগণ নিরাপদ নয়: জামায়াত আমীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৫৪)
X

জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যে দল দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে কর্মীদের সামাল দিতে পারে না, তাদের হাতে একটি মানুষও নিরাপদ নয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেটে গণভ্যুথানে আহত-নিহতদের স্মরণে এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। জামায়াত ইসলামীর আমীর বলেন, জাতীয় নির্বাচনের আগে সব বিচার শেষ হওয়া সম্ভব নয়। তবে অন্তত দুই-চারজন শীর্ষ অপরাধীর শাস্তি দেখতে চাই। পরবর্তীতে ক্ষমতায় আসা দায়িত্ব হবে সেই বিচারকে চালিয়ে নেয়া।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক মর্যাদার ভিত্তিতে হবে। দেশের অধিকার কারও কাছে বন্ধক রাখবো না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে নাক গলাতেও দেব না। আমাদের প্রথম কাজ হবে হতাহতদের প্রতি যথাযথ সম্মান দেখানো।

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝