রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলে হত্যার বিচার এখনও পাইনি: আবরার ফাহাদের বাবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৩৮)
X

জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিয়ে শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ অভিযোগ করে বলেছেন, এখনও আমার ছেলে হত্যার বিচার পাইনি।    

শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সমাবেশের মঞ্চে এসব কথা বলেন তিনি। বরকত উল্লাহ বলেন, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আমার ছেলে আবরার ফাহাদকে বুয়েটের শেরেবাংলা হলে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়। তার একমাত্র অপরাধ ছিল দেশের পক্ষে কথা বলা। ভারতীয় আধিপত্য, আগ্রাসন এবং তৎকালীন সরকারের সঙ্গে ভারতের কিছু অবৈধ চুক্তির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।

তিনি বলেন, আবরার লিখেছিল, ‘ভারত গোপন চুক্তিতে ফেনী নদীর পানি নিচ্ছে, আমরা ইলিশ পাচ্ছি না, অথচ আমাদের ইলিশ কম দামে ভারতে পাঠানো হচ্ছে।’ এ কথা বলার জন্যই তাকে হত্যা করা হয়। আজ ছয় বছর পেরিয়ে গেছে, আমি এখনও ছেলের হত্যার বিচার পাইনি। আমি ন্যায়বিচার চাই।

আবরারের বাবা আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে এখনো র‍্যাগিংয়ের ঘটনা ঘটছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এসেছে, তাহলে কেন এসব বন্ধ হবে না? জুলাই-আগস্টে শহীদদের তালিকা করা হলেও র‍্যাগিংয়ের শিকার হয়ে যারা মারা গেছে, তাদের কোনো রাষ্ট্রীয় তালিকা নেই। তিনি অনুরোধ জানান, এ ধরনের মৃত্যুরও একটি তালিকা তৈরি করা হোক।

তিনি বলেন, আমার ছেলে নিজের দেশকে ভালোবেসেছিল, সেটাই ছিল তার অপরাধ। আমি বারবার বিচার চাইছি, কিন্তু এখনো সেই প্রক্রিয়া অসম্পূর্ণ। তিনি দেশের বিবেকবান মানুষদের কাছে আবরারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

এর আগে এদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল পর্ব শুরু হয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝