বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শাসনতান্ত্রিক সংস্কার ছাড়া নির্বাচন নয়: জামায়াতের সমাবেশে নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১৪৬)
X

দেশে শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া জাতীয় নির্বাচনের দিকে না হাঁটার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণ-অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে তিনি আহ্বান জানান।
নুর বলেন, আল্লাহ মানুষকে ধন, সম্পদ ও ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। গত ১০ বছরে আমরা সেই পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি এবং সফল হয়েছি। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছি।

তবে তিনি সতর্ক করে বলেন, বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে পড়ে। আজ যারা জালিমের বিরুদ্ধে লড়েছে, তারাই যেন আবার জালিম না হয়ে ওঠে। শেখ হাসিনার মতো সীমা লঙ্ঘন করলে আমাদেরও আল্লাহ রেহাই দেবেন না।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রক্তের বিনিময়ে যে ঐতিহাসিক পরিবর্তন এসেছে, তা টেকসই করতে হলে মৌলিক শাসনতান্ত্রিক সংস্কার জরুরি। সেই সংস্কার না করে নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাওয়া জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। একটি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

এ সময় স্থানীয় সরকারের নির্বাচন দ্রুত আয়োজনেরও আহ্বান জানান তিনি।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝