রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১৩৮)
X

তারেক রহমানের বিরোধিতাকারীরা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান ইতোমধ্যে জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। তাই ভয় পেয়ে অনেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিএনপির নয়, গণতন্ত্রের শত্রু। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন চাই না, গণতান্ত্রিক কাঠামো তৈরির জন্য নির্বাচন চাই।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার এখনো আহতদের অনেককেই সহযোগিতা করছে না। আমার কাছে ১৪২ জন শহীদ ও আহতদের তালিকা আছে, যাদের নাম এখনো গেজেটেড হয়নি।’

জুলাই আন্দোলনে আহত ও পঙ্গু বীর সৈনিকদের আজীবন মনে রাখা হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝