রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ: সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৮:৪০ পিএম   (ভিজিট : ১৫৪)
X

জুলাইয়ের প্রথম প্রহরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে যাবেন দলটির নেতারা।

এ বিষয়ে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম লিখেছেন ‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ’।

এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লিখেছেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১ টায়।’
এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝