রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিআর পদ্ধতিতে নির্বাচন না হওয়াটা ‘ইনজাস্টিস’ : জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১২২)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘কোনো একটি দল বা তিনটি দল না চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন আটকে যাওয়াটা ইনজাস্টিস বা বৈষম্য হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার বিরতিতে তিনি এ কথা বলেন।জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেছেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মেজরিটি দল পক্ষেই আছে। কোনো এক জায়গায় একটা সলিউশন বের করতে হবে।’

মোহাম্মদ তাহের বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ মেজরিটি থাকতে হবে। একটি মাত্র দল বা সরকারি দল সংবিধান সংশোধন করে ফেলবে, এটা আমরা চাই না।’

চরমোনাই দরবারে নাহিদ, ইসলামি আন্দোলন-এনসিপি বৈঠক তিনি বলেন, ‘কিছু সংখ্যক দল ছাড়া আমরা বেশিরভাগই দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছি। পিআর পদ্ধতির ব্যাপারেও আমরা একমত হয়েছি।’

সংসদে নারী আসন ১০০ করার পক্ষে জামায়াত মত দিয়েছে বলে জানান জামায়াতের নায়েবে আমির।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝