বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির পক্ষেই আমাদের অবস্থান: তাহের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:৫৩ পিএম   (ভিজিট : ১৫৪)
X

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির পক্ষেই আমাদের অবস্থান। সোমবার (১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তাহের বলেন, দুটো বিষয়ে আলোচনা হয়েছে আজ। কোনোটাই নিষ্পত্তি হয়নি। দুই-তৃতীয়াংশ দল উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে একমত হয়। উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির পক্ষেই আমাদের অবস্থান।

তিনি বলেন, নারী আসন ১০০-তে উন্নীত করার বিষয়ে আমরা একমত। তবে ভোটের পদ্ধতি হিসেবে আমরা বলেছি, পিআর পদ্ধতিতে এটা বাস্তবায়ন করা যায়।
 
জামায়াতে ইসলামীর নায়েবে আমির আরও বলেন, উচ্চকক্ষ গঠন নিয়ে আজ নতুন যে প্রস্তাব (৬৪ জেলা+১২ মহানগর) দিয়েছে কমিশন, এ প্রস্তাব আলোচনার কোনো যোগ্যতাই রাখে না। অর্ধেক আলাচনার পর নতুন প্রস্তাব আনা বিভ্রান্তিকর।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝