রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিপির প্রতি মানুষের প্রত্যাশা দিন দিন বাড়ছে: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:৪৮ পিএম   (ভিজিট : ১৩৩)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে দলের পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি এ দিনটিকে “সৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের ইতিহাস” হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, “গত বছরের ৩ আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার। আর এই বছরের ৩ আগস্ট হবে সৈরাচার মুক্ত বাংলাদেশের ভিত্তি রচনার দিন। যেখান থেকে এক দফার ডাক এসেছিল, সেখানেই আবার আমরা একত্রিত হব।”

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্কুল-কলেজের ইউনিফর্ম পরা আমার শিক্ষার্থীরা, আগামী বাংলাদেশের নেতৃত্ব তোমাদেরই দিতে হবে। মানুষ আমাদের নিয়ে অভিযোগ করে কারণ তারা আমাদের ওপর আস্থা রাখে, প্রত্যাশা করে। সেই প্রত্যাশার পারদ যেমন বাড়ছে, তেমনি আমাদের দায়িত্বও বাড়ছে।”

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝