রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একটি দলের অনেক লোকের আছে.তারা এনসিপিকে ভয় দেখান: নাহিদ ইসলাম
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৮:৪২ পিএম  আপডেট: ১১.০৭.২০২৫ ৮:৪৪ পিএম  (ভিজিট : ৯৩)
X

বাংলাদেশের একটি বড় দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম । তিনি বলেছেন, এনসিপিকে লোকের ভয় দেখাবেন না। এনসিপি জনগণের সাথে ইনসাফ করা লোক চায়।

আজ শুক্রবার (১১ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রার ১১তম দিনে যশোরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি যারাই করবে এনসিপি তাদের ছাড় দেবে না। যদি এনসিপির নেতাকর্মীরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, দল তাদের বিরুদ্ধেও মাঠে নামবে। আমাদের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে।

শহরের জজ কোর্ট ঈদগাহ মোড়ে এনসিপি যশোর জেলা শাখা আয়োজিত এ পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামাতে বাধ্য করবেন না। তিনি আরও বলেন, বাংলাদেশর মানুষ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু তাদের দাদাগিরি আমরা মেনে নেব না।

দলের উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় পথসভায় দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কেউ কেউ এনসিপিকে নির্বাচন বিরোধী দল হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এনসিপি কখনও নির্বাচনবিরোধী দল নয়। আমরাও নির্বাচন চাই। তবে বিচার, সংস্কারসহ জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরেকবার গণঅভ্যুত্থান ঘটানো হবে। যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে দিনের প্রথম কর্মসূচি হিসেবে শহরের রেলরোডস্থ চার খাম্বার মোড়ে একটি অভিজাত হোটেলে বেলা ১২টার দিকে জুলাই অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন। পরে স্থানীয় মডেল মসজিদে জুম্মার নামায আদায় শেষে পদযাত্রায় মিলিত হন নেতৃবৃন্দ। পদযাত্রাটি মুজিব সড়ক হয়ে পথসভাস্থলে এসে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এসময় তাদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায়। পথসভা শেষে খুলনার উদ্দেশে রওয়ানা হয় জুলাই পদযাত্রা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝