রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুমের ২০০ জনের তালিকা কমিশরকে দিল ইউভিইডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৬:৪৩ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৫ ৬:৪৮ পিএম  (ভিজিট : ১৬৩)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ১৬ বছরে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত হত্যা ও গুমের অসংখ্য পরিবার স্বজন হারিয়েছে। ওইসব গুম প্রতিরোধ ও প্রতিকারের অগ্রাধিকার বিষয়ে গুমসংক্রান্ত তদন্ত কমিশন ও ইউনাইটেড ফর দি ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেসের (ইউভিইডি) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিশনের কাছে গুম থেকে ফেরত না আসা ২০০ জনের একটি তালিকা দিয়েছে ইউভিইডি।

 আজ বুধবার (৯ জুলাই) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে সংগঠনটির মুখ্য আহ্বায়ক এবং সাবেক রাষ্ট্রদূত ও সচিব মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক অনুষ্ঠানে এ তালিকা হস্তান্তর করা হয়। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ইউভিইডি প্রতিনিধিদলের সদস্যদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

বৈঠকে সংগঠনের পক্ষ থেকে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছে গুম থেকে ফেরত না আসা ২০০ ব্যক্তির একটি তালিকা দেওয়া হয়। এর পাশাপাশি তাদের বর্তমান অবস্থা শনাক্তে কমিশনের সহযোগিতা চাওয়া হয়। এছাড়া গুমের শিকার ফিরে আসা ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়েও আলোচনা হয়। গুম অবস্থা থেকে ফিরে আসা ব্যক্তিদের ও নিখোঁজ পরিবারের সদস্যদের জন্য ক্ষতিপূরণ ও আর্থসামাজিক পুনর্বাসন এবং গুমের ঘটনাগুলোর বিষয়ে বিচারিক উদ্যোগ নেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও তার প্রয়োগের বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর মধ্যে সব ব্যবস্থা নেওয়া হবে বলে অভিমত প্রকাশ করেন। ঘণ্টাব্যাপী বৈঠকে কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝