রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনিসুল স্বপদে বহালের ঘেষাণা
জিএম কদেরের স্বৈরাচারী সিদ্ধান্ত মানেন না, অব্যাহতি প্রাপ্তরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৫:৩৫ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৫ ৬:৫২ পিএম  (ভিজিট : ১০০)
X

জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কদেরের সিদ্ধান্ত ‘বেআইনি ও স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ’।  জিএম কারের সিদ্ধান্ত তারা মানেন না। তাদেরকে অব্যাহতি দেওয়ার আদেশ অবৈধ। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা এখনো স্বপদে বহাল আছি। আমরা সবাই প্রতিষ্ঠাতা সদস্য। দলের চেয়ারম্যান যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। তিনি নেতৃত্ব নির্বাচনে জাতীয় সম্মেলন আয়োজনের দাবি জানান।

 আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া নেতাদের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  উল্লেখ্য, সম্প্রতি দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কদের বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে অব্যাহতি দিয়েছেন। অব্যাহতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন, জাপার কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও  মহাসচিব মহাসচিব মুজিবুল হক চুন্নু । 

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করে বলেন, জিএম কাদের রাতের অন্ধকারে জোর করে চেয়ারম্যান হন। এরশাদ (হুসেইন মুহাম্মদ এরশাদ) সাহেব তখন গুরুতর অসুস্থ ছিলেন। সে অবস্থায় জোর করে তার কাছ থেকে সই নেওয়া হয়েছিল। একটি গণতান্ত্রিক দলের নেতৃত্বে এমন অনিয়ম চলতে পারে না।

তিনি আরও বলেন, আপনি (জিএম কাদের) যদি জনগণের প্রতিনিধি হয়ে থাকেন, তাহলে সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত নিন। আমরা কাউন্সিল চাই। সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হোক, সেটিই সবার জন্য গ্রহণযোগ্য। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অব্যাহতি পাওয়া সদ্য সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।

সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের একাধিক সিনিয়র নেতাকে অব্যাহতি দেন। এরপর থেকেই দলটির অভ্যন্তরে নেতৃত্ব সংকট ও বিরোধ চরমে পৌঁছেছে। এরই মধ্যে সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব নিয়োগ জি এম কাদের। জাপার সম্মেলন ঘিরে দলের নেতাদের দুপক্ষের চলা উত্তেজনার মধ্যে এ সিদ্ধান্ত নেন তিনি।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝