রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিলেন সামান্তা শারমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১৩৮)
X

শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রবিবার (৬ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘বাংলার ইয়াজিদ হাসিনার গুম, খুন ও ক্রসফায়ারে কত নারীর জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য! এসব ঘটনা যদি একত্র করা হয়, তাহলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’-ও ম্লান হয়ে যাবে।’’

তিনি আরও লেখেন, ইমাম হোসেন (রা.) ও তাঁর সহচরদের আত্মত্যাগ মানব ইতিহাসে সত্য, ন্যায়বিচার ও স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক। গাজা থেকে বাংলাদেশ—পৃথিবীর প্রতিটি জনপদে সাম্রাজ্যবাদ, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের সংগ্রামে কারবালার ইতিহাস আজও অশেষ অনুপ্রেরণা হয়ে আছে।

কারবালার নারীদের সংগ্রামের কথা স্মরণ করে সামান্তা বলেন, ‘উম্মে লাইলা, বারাব বিনতে ইমরুল কায়েস, হযরত জয়নাব (আ.)—তাঁদের আত্মত্যাগ বিশ্বের সমস্ত আত্মমর্যাদাশীল নারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। স্বামী, সন্তান কিংবা পিতার শাহাদাতও তাঁদের মনোবল ভাঙতে পারেনি। তাঁরা কারও কাছে নতি স্বীকার করেননি, ছিলেন দৃঢ় ও মর্যাদাশীল।’

‘এই দুনিয়ার প্রতিটি জনপদ একেকটি কারবালা, প্রতিটি দিন আশুরা’ উল্লেখ করে ফেসবুক পোস্টে সামান্তা আরও বলেন, জুলাই মাসে নিহত এক তরুণীর স্মৃতির প্রতি আমাদের একটি প্রতিশ্রুতি রয়েছে—যিনি প্রশ্ন রেখেছিলেন, ‘আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে?’ দুনিয়াজুড়ে নারীদের সন্তান হারানোর শোক, স্বজন হারানোর যন্ত্রণা এবং অকাল বৈধব্যের বেদনা থেকে মুক্তির জন্য আমাদের নারী-অধিকার নিয়ে নতুন করে ভাবা প্রয়োজন।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝