রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের পক্ষ থেকে উপহার শহীদ আবু সাইদের পরিবারকে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৬ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৪ ৬:৩৪ পিএম  (ভিজিট : ৫৫৬)
X

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসির পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাঈদের পরিবারের পাশে  আছেন, দেশ নায়ক ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারকে দীর্ঘমেয়াদী সহায়তার জন্য একটি দুগ্ধ গাভী, একটি সেলাই মেশিন এবং নগদ এক লক্ষ টাকা সহায়তা দেয়া হয়। তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো উপহার শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় নির্বহী কমিটির ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। 

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচার পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাইদের পরিবারের জন্য উপহার পাঠিয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপহার সামগ্রী সাঈদের পরিবারের হাতে তুলে দিতেই আমাদের এখানে আসা। জুলাই হত্যাকান্ডের সকল হত্যার বিচার দ্রুত সম্পন্ন হোক।'

শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে, তাঁর পরিবারের হাতে উপহার তুলে দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক, আনোয়ারুজ্জামান আনোয়ার, আকতার হোসেন,আতাউর রহমান, মোস্তফা জামান, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, মহানগর বিএনপির সদস্য, তুহিন, টিপু, এবিএম রাজ্জাক, হাজী ইউসুফ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির দপ্তর সম্পাদক  মোঃ ইব্রাহিম খলিল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-দফতর সম্পাদক ইকবাল হোসেন সোহেল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য জসিমউদদীন সহ নেতৃবৃন্দ।

আ. দৈনিক/ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝