রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই: জামায়াত সেক্রেটারি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:১৪ পিএম   (ভিজিট : ১৫২)
X

নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’, জামায়াতে ইসলামী নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৭ জুলাই) বেলা ১২ টার দিকে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের মাঠ সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে একথা বলেন তিনি৷ 
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, জামায়াতে ইসলামী নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার জনদাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতে আগামী ১৯ জুলাই জাতীয় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে দলটি। এসময় তিনি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝