বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা
২০১৩ সালে শাহবাগে বড় রাজনৈতিক মব হয়েছে
ডেস্ক নিউজ
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ১০:৫৬ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৫ ১০:৫৮ পিএম  (ভিজিট : ১৭০)
X

অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ২০১৩ সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে শাহবাগে। তখন অনেক মানুষ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক একত্রিত হয়ে আইন পরিবর্তন করতে সরকারকে বাধ্য করেছিল। বিচার বিভাগকে রায় পরিবর্তন করতে বাধ্য করেছিল।  সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, মব শব্দটা বাংলাদেশে অনেক আগে থেকেই আছে।  ২০২৩ সালের আইন ও সালিশ কেন্দ্রের একটা রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৩ সালে মবে বাংলাদেশে ৫১ জন মারা গেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্তও একই মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী, মবে ৩২ জন মারা গেছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, অতীতে এই ঘটনাগুলো ঘটেছে বলে এখন মানুষের মৃত্যুকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না। মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে কেউ এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। শুধু নিন্দা নয়, সরকারের অংশ হিসেবে আমরা দায়িত্বশীল ব্যক্তিদের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সক্রিয় রাখতে সবসময় চেষ্টা করে যাচ্ছি।

আবুল আলাম আজাদ বলেন, গতকাল শনিবার সারা দেশে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ কেউ হয়তো মনে করেন পুলিশ নিষ্ক্রিয় বা কাজ করছে না, যার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝