রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত যেনতেন নির্বাচন চায় না : ডা. শফিকুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:৪৪ পিএম  আপডেট: ০৫.০৭.২০২৫ ৫:৪৭ পিএম  (ভিজিট : ১৮২)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে জোরালো ভাষায় বলেছেন, ‘আমরা আগামীতে যেনতেন জাতীয় নির্বাচন চাই না।’  তিনি বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচন চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করবো। এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না।’

 শনিবার (০৫ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারের পথসভায় তিনি এ কথা বলেন। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশ নেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এখন থেকে ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ে জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতে তা সফল করার জন্য যুবকদের তা বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। জামায়াত আমির বলেন, যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক।

তিনি বলেন, কিশোর তরুণ যুবকদের জন্য এমন এক দেশ রেখে যেতে চাই যেন শান্তিতে তারা নিঃশ্বাস নিতে পারে। চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই। আমরা আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি। ফেনীতে সমাবেশে যোগ দিতে সকালে কুমিল্লার আলেখারচর ও পদুয়ারবাজার বিশ্বরোডে কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে পৃথক দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। পথসভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল প্রমুখ।


আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝