রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:১৫ পিএম   (ভিজিট : ১৭০)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, আমরা খেলার নিয়ম বদলাতে এসেছি। রাজনীতির নিয়ম বদলাতে হবে। দেশের হাল ধরতে ভালো, গ্রহণযোগ্য ও যুবসমাজকে রাজনীতিতে নিয়ে আসতে হবে। শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে এক পথসভায় এসব কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল। এই পণ্ড্রনগর সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। নানা কারণে বগুড়া বৈষম্যের শিকার হয়েছে। আমরা বলতে চাই, নাগরিকদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে।’

২৪ এর গণঅভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ অবস্থানে নিশ্চিতের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকের মত আচরণ করে তাদেরও পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিবাদদের মত।’ 

তিনি বলেন, যারা ১৮ সালের ডিসি ছিল, যারা ভোট ডাকাতি করেছিল, ১৮ সালের ভোটে নির্বাচন কমিশনার ছিল, তাদের কী পরিণতি হয়েছিল? এই দিন দিন নয়, দিন কিন্তু সকলেরই আছে। এই গণ অভ্যুত্থানের এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান, ছাত্র-জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা ভুল করছেন।’ 

কোনো দলবাজ প্রশাসক কিংবা দলবাজ পুলিশকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, বগুড়ার প্রশাসক, বগুড়ার পুলিশ, আইন-আদালত নিরপেক্ষ আচরণ করতে হবে। কোনো দলের পক্ষে থাকা যাবে না।’ 

জুলাই ঘোষণাপত্র নিয়ে টাল বাহানা চলছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এই বগুড়ায় এসে বলতে চাই, জুলাই ঘোষণাপত্র অবশ্যই জাতীয় সংবিধানে যুক্ত হবে। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণা পত্রের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবে। 

জুলাই-আগস্ট আর আহতদের যারা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের পাহারাদার বলেও মন্তব্য করেন এনসিপির শীর্ষ এই নেতা। 

এ পদযাত্রায় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী প্রমুখ।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝