সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৮:২৬ পিএম  আপডেট: ০১.০৭.২০২৫ ৮:২৮ পিএম  (ভিজিট : ১৫৮)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমর্থিত মাগুরা-১ আসনের সাবেক  এমপি সাইফুজ্জামান শেখরের স্ত্রী সীমা রহমানের নামে থাকা ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প ও পূর্বাচলের নতুন শহরের ১০ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।  একই সাথে তাদের পারিবারিক সঞ্চয়পত্র, একটি গাড়ি ও দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপ সহকারী পরিচালক জাকির হোসেন আদালত এ তথ্য নিশ্চিত করেন। জব্দ প্লটের মূল্য ধরা হয়েছে ৪১ লাখ ৫০ হাজার টাকা। পাশাপাশি গাড়ি, ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রের মূল্য আছে ৪৯ লাখ ১০ হাজার ৪২৯ টাকা।

আবেদনে বলা হয়, আসামি সীমা রহমান তার স্বামীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ও দণ্ডবিধি আইনে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন অবস্থায় রয়েছে। তদন্তকালে আসামি সীমা রহমানের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে আসামি সীমা রহমানের অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া একান্ত আবশ্যক বলে আবেদনে উল্লেখ করা হয়। গত ১৫ অক্টোবর সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝