সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি ১৪ জুলাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:৫৫ পিএম  আপডেট: ০১.০৭.২০২৫ ৫:৫৭ পিএম  (ভিজিট : ১৬৭)
X

তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১ জুলাই) শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জাকির হোসাইন গালিবের আদালত।

এদিন মামলাটির ফৌজদারি কার্যবিধি আইনের ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য দিন ধার্য ছিলো। তবে আসামিদের পক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য আবেদন করেন। 

সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৪ জুলাই আত্মপক্ষ সমর্থন শুনানির জন্য নতুন করে এই তারিখ ধার্য করেন আদালত। বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

শুনানিকালে ক্রিকেটার নাসির হোসাইন আদালতে উপস্থিত ছিলেন। তবে তামিমা সুলতানা তাম্মি চাকুরি থেকে ছুটি না পাওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা।

এর আগে, গত ২৮ এপ্রিল নাসির-তামিমার মামলা শুনানিতে বিব্রত প্রকাশ করে বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে বদলির নির্দেশ দেন। এ নিয়ে মামলায় মোট দশজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। 

উল্লেখ্য,২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় নাসির তামিমাকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ।

মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির হোসেন ও তামিমা সুলতানা এবং তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। এরপর ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝