রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারবিহীন কোনো নির্বাচন গ্রহণ করবে না জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:২৯ পিএম   (ভিজিট : ৮২)
X

সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াতে ইসলামী গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।মঙ্গলবার (১ জুলাই) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত জুলাই-আগস্টের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. আব্দুল্লাহ তাহের বলেন, আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে— না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না। সংস্কারবিহীন নির্বাচন আমরা গ্রহণ করবো না।

তিনি বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় কেউ কেউ জুলাইয়ের সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তবে আমাদের দৃষ্টিতে এটি ছিল এক মহান অর্জন, একটি স্বৈরাচারী সরকারকে বিদায় জানানো এবং মানুষকে মুক্ত করা। জুলাই ব্যর্থ হয়েছে এ কথা বলার সময় এখনও আসেনি।

দলটির নায়েব আমির আরও বলেন, জুলাই বিপ্লব এমন এক ঐক্য তৈরি করেছে, যেখানে ভিন্ন আদর্শের দলগুলোও এক মঞ্চে এসেছে। জনগণ এখন অনেক বেশি সচেতন। স্বৈরাচারী মানসিকতা এখনো শেষ হয়ে যায়নি, তবে জনগণের ভোটের মাধ্যমে সেই শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা হবে।

জামায়াত নেতারা মনে করেন, বিচারহীনতা, দলীয়করণ ও অবিচার অবসানের মাধ্যমেই একটি কার্যকর এবং বিশ্বাসযোগ্য গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক নেতৃত্বকে এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝