রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ থাকলে আর কোনো হাসিনা দাঁড়াতে পারবে না: সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ১৬৪)
X

যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিনি এ কথা বলেন।সারজিস আলম বলেন, ২০২৪ পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট কোনো নামে, কোনো ব্যক্তিকে ও কোনো দলকে সামনে রেখে দাঁড়াতে পারবে না।

তিনি বলেন, বাংলাদেশের ২৪-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, খুনিদের বিচার ও রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। যত বড় খুনি, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ।

এনসিপির এই নেতা বলেন, আমার সামনে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র-জনতার উপস্থিতি, তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা।

সারজিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে বুকে ধারণ করে শহীদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের রক্ত আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রপাগান্ডা বা বিদেশি এজেন্টের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের পাঞ্জাবি, পায়জামা, টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছিল। মাদরাসার অনেক ভাই এই টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। আগামীর বাংলাদেশে যেন এমন ঘটনা আর না ঘটে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য এই সমন্বয়ক বলেন, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপনারা যদি এক থাকেন, আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ২৪-এর মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝