বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সব জায়গায় ঐকমত্য হওয়ার সুযোগ নেই: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১৭৫)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব বিষয়ে ঐকমত্য পৌঁছানো যাবে সেসব বিষয়গুলো সংস্কার করতে হবে। তবে সব জায়গায় ঐকমত্য হওয়ার সুযোগ নেই। কারণ প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ও দর্শন আছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে গুলশানে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।আমীর খসরু বলেন, ঐক্যমত না হওয়া বিষয়গুলো নিয়ে আগামী নির্বাচনে দলগুলো জনগণের কাছে যাবে। এছাড়া, পরবর্তীতে সংসদে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে বিচার বিভাগ রায় দিয়েছে। কমিশন সেই রায়ের ওপর অনুমোদন দিয়েছে। সুতরাং আইনগতভাবে তার মেয়রের দায়িত্ব নেয়ার কথা। আইনের শাসন বিশ্বাস করে থাকলে ইশরাকের দায়িত্ব নেয়া খুবই স্বাভাবিক। বিএনপি এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

শরীকদের সাথে আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন, লিয়াজোঁ কমিটির বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে কোনও আলোচনা হয়নি। তবে তফসিল ঘোষণার পর সমমনা সবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

সব জায়গায় ঐক্যমত হওয়ার সুযোগ নেই, যেসব বিষয় ঐক্যমত হবে, সেগুলো মেনে সংস্কার করতে হবে-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে বিচার বিভাগ রায় দিয়েছে। কমিশন সেই রায়ের ওপর অনুমোদন দিয়েছে। সুতরাং আইনগতভাবে তার মেয়রের দায়িত্ব নেয়ার কথা। আইনের শাসন বিশ্বাস করে থাকলে ইশরাকের দায়িত্ব নেয়া খুবইম স্বাভাবিক। বিএনপি এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝