রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, ইসির প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:২৮ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৫ ৭:৩১ পিএম  (ভিজিট : ২৩৩)
X

দীর্ঘদিনের আইনি লড়াই শেষে আবারও নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ফিরল বাংলাদেশ জামায়াতে ইসলামী। পুরনো দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ দলটির নিবন্ধন পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ জুন) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, আদালতের নির্দেশনার আলোকে ২০১৮ সালের ২৮ অক্টোবর জামায়াতের নিবন্ধন বাতিলের যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, তা এখন থেকে বাতিল বলে গণ্য হবে।

এই সিদ্ধান্তের ফলে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরে পেয়েছে জামায়াত এবং তারা পুনরায় নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে দেশের রাজনীতিতে সক্রিয় হতে পারবে।

২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্টের এক রায়ে সংবিধানবিরোধী দলীয় গঠনতন্ত্রের অভিযোগে জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করা হয়। এরপর ২০১৮ সালে ইসি সেই সিদ্ধান্ত অনুযায়ী গেজেট প্রকাশ করে দলটির নিবন্ধন বাতিল করে দেয়।

এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ৮ মার্চ ‘দাঁড়িপাল্লা’ প্রতীককেও বাতিল করে ইসি। কারণ, সুপ্রিম কোর্টের ২০১৬ সালের একটি ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, দাঁড়িপাল্লা প্রতীকটি ন্যায়বিচারের প্রতীক হিসেবে কেবলমাত্র সুপ্রিম কোর্টের মনোগ্রামে থাকবে এবং কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক দল এটি ব্যবহার করতে পারবে না।

তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একাধিকবার উচ্চ আদালতে আবেদন করা হয় এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশেষে দলটি ফের তাদের পুরনো প্রতীক ও নিবন্ধন ফিরে পেল।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝