রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক সিইসিকে হেনস্তায় জড়িতদের বিচার চান রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:১৯ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৫ ৭:২২ পিএম  (ভিজিট : ১৮৯)
X

সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে গতকাল এবং কোর্টে যারা অসদাচরণ করেছে তাদের শাস্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৩ জুন) বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গণমাধ্যমের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা বিচারের নামে মব জাস্টিস করছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।রিজভী বলেন, যারা অপরাধী তাদের বিচার হবে। কিন্তু বিচারবহির্ভূতভাবে কেউ তাদের সঙ্গে অসদাচরণ করবে এ ধরনের কোনো নীতিতে বিএনপি বিশ্বাস করে না। সাবেক সিইসি’র সঙ্গে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে সেটি নিঃসন্দেহে গর্হিত কাজ। এই ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার বিচার দাবি করছে বিএনপি।

তিনি আরও বলেন, আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এরকম একটি স্পর্শকাতর জায়গায় মানুষ নিরাপত্তা প্রত্যাশা করে। আর সেখানে কেউ বেআইনি কাজ করবে তা হতে পারে না।

বিএনপির এই নেতা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, ৫ আগস্টের পর থেকে আমাদের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বার্তা দিয়েছেন দলের ভেতর কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অনৈতিক কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা তখন যারা কারাগারে ছিলাম তখনও জেলে থেকে সবাইকে সুশৃঙ্খল রাখার চেষ্টা করেছি। এখন পর্যন্ত বিএনপির যেসকল নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে; সেসব অভিযোগের ভিত্তিতে চার সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় বাংলাদেশে শান্তি, স্বস্তি এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। গণতন্ত্রমনা মানুষ যাতে গণতন্ত্র চর্চা করতে পারে তা নিশ্চিত করতেই আমরা বদ্ধ পরিকর।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝